ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মুনীরুজ্জামানের মৃত্যু গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি : রাষ্ট্রপতি

ads

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি মুনীরুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার (২৪ নভেম্বর) শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মুনীরুজ্জামান ছিলেন নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ। তার মৃত্যু গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।


৭৩ বছর বয়সী মুনীরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন সপ্তাহ ধরে ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। ১৯৭০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতায় মুনীরুজ্জামানের সাংবাদিকতার শুরু। পরে রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম লেখক হিসেবে তিনি পরিচিতি পান।

ads
ads
ads

Our Facebook Page